বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পিকআপ চালকের মৃত্যু

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পিকআপ চালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে পিকআপ চালকের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া এবং ফাইল ফটো সাইদুল সরকার।

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল সরকার (১৮) নামে এক পিকআপ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার চাংপুর সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল সরকার চাংপুর গ্রামের বাসিন্দা সফিউল্লাহ সরকারের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন এবং সহজ-সরল স্বভাবের যুবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাইদুল ঘরের ভেতরে বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। পরিবারের ধারণা ছিল ওই সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কিন্তু কাজের ফাঁকে হঠাৎ বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতের বাবা সফিউল্লাহ সরকার ও ভাই সাইফুল ইসলাম জানান, আকস্মিক এ ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।

Model Hospital

স্থানীয়রা জানান, সাইদুল সরকার ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী একজন যুবক। অল্প বয়সেই পরিবারের হাল ধরতে পিকআপ চালানোর পেশায় যুক্ত হন তিনি। তাঁর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।