বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সুধী সমাজের সাথে মতবিনিময় সভা

অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : চাঁদপুর এসপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম
অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : চাঁদপুর এসপি

মতলব উত্তর থানা প্রাঙ্গণে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে জেলা পুলিশ’সহ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর থানা প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এসপি মো. রবিউল হাসান আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, সাংবাদিক ফারুক হোসেন, জাকির হোসেন বাদশা, নুরু মোহাম্মদ খান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেনারেল সেক্রেটারি ডালিম চৌধুরী, ব্যবসায়ী টিপু সুলতান ফরাজি, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম’সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় সুধী সমাজের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিতদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।