শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার চাঁদপুরের পাইকদীতে আসছেন মাওলানা মোস্তাক ফয়েজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম
বৃহস্পতিবার চাঁদপুরের পাইকদীতে আসছেন মাওলানা মোস্তাক ফয়েজী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন, নগাইশ দরবার শরীফ (কুমিল্লা)-এর পীর সাহেব হযরত মাওলানা মোস্তাক ফয়েজী আগামীকাল চাঁদপুরের পাইকদীতে আগমন করবেন।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের উত্তর পাইকদীতে অবস্থিত জাবালে নূর ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা-র উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে এক বিশাল ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলটি আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থলটি বাবুরহাট জেলা কারাগার থেকে আনুমানিক ৩ কিলোমিটার দক্ষিণে শাহ্তলী মোল্লা বাজার এলাকায় অবস্থিত।
এ মাহফিলে সভাপতিত্ব করবেন ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদরাসা-এর সম্মানিত মুদাররিস হযরত মাওলানা হাফেজ মো. জহিরুল হক সাহেব।
মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন, নগাইশ দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোস্তাক ফয়েজী। তাঁর প্রজ্ঞাপূর্ণ তাফসির ও দিকনির্দেশনামূলক বক্তব্য মাহফিলের মূল পর্বকে বিশেষভাবে সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন— হযরত মাওলানা আব্দুল বাকী সাহেব, হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল হক সাহেবসহ দেশের বরেণ্য আলেমে দ্বীনগণ।
মাহফিলটি সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্ব পালন করবেন মাওলানা মো. তানভীর হোসাইন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র কুরআনের আলোকে দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের লক্ষ্যে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital