সেবার আলো ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট
চাঁদপুরের শাহরাস্তিতে সামাজিক সংগঠন সেবার আলো ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ (সিজন ১) গত শনিবার সম্পন্ন হয়েছে।

সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে সংগঠনটি।

খেলায় মোট ১৬টি দলে অংশগ্রহণে টুর্নামেন্ট শেষে মুদাফরগঞ্জ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং উয়ারুক স্পোর্টিং ক্লাব রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়।

বক্তারা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সেবার আলো ইউথ ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।


খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আবু তাহের বাহার, শাহজামাল মানিক, কামাল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তাঁদের দক্ষ ও আন্তরিক পরিচালনায় পুরো টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
প্রসঙ্গত, টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছে সেবার আলো ইউথ ফাউন্ডেশন।
এছাড়াও খেলায় বিশেষ অবদান রাখায় সেবার আলো ইউথ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা কাউছার ইসলাম, সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি জাবেদ মজুমদারসহ সংগঠনের সদস্য সয়ন মজুমদার, লিমন মজুমদার, নাঈম মজুমদার, রিফাদুল ইসলাম, সৌরভ, মিরাজ, আলামিন, আমির, শাহাদাত হোসেন, রিফাদ, রনি, নজরুল ও মহসিন-কে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
সবার সহযোগিতায় ভবিষ্যতেও এমন মানবিক ও সমাজকল্যাণমূলক আয়োজন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।





