বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও চাঁদপুর জেলার পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।

এরমধ্যে চাঁদপুর-১ আসনে ৬ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৮ জন, চাঁদপুর-৫ আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম সরকার।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Model Hospital

মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি, প্রচার-প্রচারণার নিয়মাবলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকার ও প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতবিনিময় সভা শেষে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।

প্রতিক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন : চাঁদপুর-১ (কচুয়া): আসনে বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন ( ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ(দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির হাবিব খান(লাঙ্গল), গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন(ট্রাক)(উদীয়মান সূর্য), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ নাছির উদ্দিন(মোমবাতি), গণফোরামের মোহাম্মদ আজাদ হোসেন (উদীয়মান সূর্য),।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন(ধানের শীষ), ১০ দলীয় জোট (এলডিপি) মো. বিল্লাল হোসেন(ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মানসুর(হাতপাখা), জাতীয় পার্টি মো. এমরান হোসেন মিয়া(লাঙ্গল), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. ফয়জুন্নুর(হাতি), গণঅধিকার পরিষদ মো. গোলাপ হোসেন(ট্রাক), বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনিন সরকার(আনারস), নাগরিক ঐক্য মো. এনামুল হক(কেটলি)।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর): আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহজাহান মিয়া(দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. জয়নাল আবেদিন শেখ(হাতপাখা), গণফোরাম সেলিম আকবর(উদীয়মান সূর্য), গণঅধিকার পরিষদ মো. জাকির হোসেন(ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এ. এইচ. এম আহসান উল্লাহ(মোমবাতি)), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মো. জাহাঙ্গীর হোসেন(কাস্তে) ।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ(ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী(দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মাহমুদ আলম(লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মকবুল হোসাইন(হাতপাখা), স্বতন্ত্র এম এ হান্নান(চিংড়ি), গনফোরাম মো. মুনির চৌধুরী(উদীয়মান সূর্য), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আব্দুল মালেক বুলবুল(মোমবাতি), স্বতন্ত্র জাকির হোসেন(ঘুড়ি)।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হক(ধানের শীষ), ১০ দলীয় জোট (এলডিপি) মো. নেয়ামুল বশির(ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ আলী পাটোয়ারি (হাতপাখা), জাতীয় পার্টি মির্জা গিয়াস উদ্দিন(লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী(চেয়ার), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. মাহমুদ হাসান নয়ন(আপেল) ।

এদিকে প্রার্থীরা নেতা কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকেই জড়ো হন। এতে করে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর মুখর পরিবেশ সৃষ্টি হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।