বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন করেছেন অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম
চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন করেছেন অ্যাড. শাহজাহান মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩(সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন করেছেন।

বুধবার ২১ জানুয়ারি দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

প্রতীক সংগ্রহ উপলক্ষে জেলা রির্টানিং কার্যালয় সামনে সকাল থেকেই চাঁদপুর সদর-হাইমচর এলাকার জামায়াতে ইসলমীর হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। প্রতীক গ্রহন শেষ দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়া কে নেতা-কর্মীরা সাথে নিয়ে আনন্দ মিছিল বের করেন।

প্রতীক বরাদ্দ গ্রহনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান, সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর সেক্রেটারী বেলায়েত হোসেন শেখ, সদর সেক্রেটারী জুবায়ের হোসেন, ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর শহর সভাপতি জাহিদুল ইসলাম, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারী জসিম উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, জামায়াত নেতা এডভোকেট মামুন মিয়াজী, আব্দুল হাই লাভলু।

Model Hospital

নির্বাচনী প্রতীক গ্রহণ শেষে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, আমি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে জনগণের কাছে যাব। ইনশাআল্লাহ চাঁদপুরবাসী ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবেন।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) এ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক  অ্যাডভোকেট শাহাজাহান মিয়া, বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ, গনফোরামের সেলিম আকবর উদীয়মান সুর্য, গণঅধিকার পরিষদের জাকির হোসেন ট্রাক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড জাহাঙ্গীর হোসেন কাস্তে, ইসলামী আন্দোলন মো: জয়নাল আবেদীন হাতপাখা, ইসলামী ফ্রান্ট আহসান উল্যাহ মোমবাতি  প্রতীক সহ সাতজন প্রার্থী প্রতীক বরাদ্দ সংগ্রহ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital