বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ

সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম
সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন

প্রতীক বরাদ্দের পর জনগণ এবং নেতা-কর্মীদের অভিবাদন জানাচ্ছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর-৩ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেছেন, বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার বিকল্প নাই।
আহলে সুন্নাত ওয়াল জামাআতই হচ্ছে কোরআন সুন্নাহর বাস্তব রূপ। যেই দর্শনের মূল বাণী হচ্ছে অহিংস, অসাম্প্রদায়িক চেতনার সমাজ কায়েম করা। যেই দর্শনের প্রচার পীর আউলিয়া ও সুফি দরবেশগণ করে গেছেন। সে জন্যই সুফিবাদী দর্শনই পারে  সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে।
তিনি বলেন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর কোনো আধিপত্য আমরা সহ্য করবো না। ভারত, আমেরিকার আধিপত্য এই দেশের মানুষ কখনও মেনে নেবে না। তাই আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ এবং সুফিবাদী সমাজ বিনির্মাণে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আসন্ন নির্বাচনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কায় ভোট দিয়ে সুন্নী জোটকে দেশ পরিচালনার সুযোগ করে দিতে হবে।
তিনি বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোমবাতি প্রতীক বরাদ্দ পাওয়ার পর উচ্ছ্বসিত নেতা-কর্মী ও জনগণের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন। এদিন চাঁদপুরের পাঁচটি আসনসহ সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার বিপুল সংখ্যক নেতা-কর্মী জেলা প্রশাসক তথা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সমবেত হোন।
বেলা ১২টায় প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীরা মোমবাতির প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহকে নিয়ে উল্লাস করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital