বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টাকার অভাবে চিকিৎসা বন্ধ দিনমজুর জাকিরের, প্রয়োজন এক লাখ টাকা

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম
টাকার অভাবে চিকিৎসা বন্ধ দিনমজুর জাকিরের, প্রয়োজন এক লাখ টাকা
দিনমজুরের কাজ করে কোনোরকমে সংসার চালাতেন মো. শাকিল হোসেন জাকির। তার দৈনিক আয়ের ওপর নির্ভর করেই চলত স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের পরিবার। কিন্তু কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হওয়ায় এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। অর্থের অভাবে প্রয়োজনীয় অপারেশন ও ওষুধ কিনতে না পারায় গত ১৫ দিন ধরে চিকিৎসাবিহীন অবস্থায় বাড়ির বিছানায় কাতরাচ্ছেন জাকির।
জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও গ্রামের বাসিন্দা মো. শাকিল হোসেন জাকির ওই এলাকার মৃত মো. আবুল হোসেনের ছেলে। দিনমজুরি করেই তার সংসারের যাবতীয় খরচ নির্বাহ হতো।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৫ জানুয়ারি) প্রতিদিনের মতো পাশ্ববর্তী একটি গ্রামে শ্রমিকের কাজ করতে যান জাকির। কাজের একপর্যায়ে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার বাঁ হাত দু’খণ্ড হয়ে গেছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন।
প্রাথমিক চিকিৎসা শেষে অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে না পেরে তাকে বাড়িতে ফিরতে হয়। এরপর থেকেই তিনি তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। আয় বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে তার পরিবারের জন্য।
জাকিরের প্রতিবেশীরা জানান, “জাকিরের উপার্জনেই পরিবারটি চলত। এখন সে নিজেই শয্যাশায়ী। চিকিৎসার অভাবে তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সরকার বা সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার চিকিৎসা করা সম্ভব হবে।”
এ বিষয়ে অসহায় দিনমজুর মো. শাকিল হোসেন জাকির বলেন, “আমার হাতের অপারেশন ও প্রয়োজনীয় ওষুধের জন্য প্রায় এক লাখ টাকা দরকার। বর্তমানে টাকা না থাকায় ওষুধও কিনতে পারছি না। স্ত্রী-সন্তান নিয়ে খুব কষ্টে আছি। কেউ যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আবার সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো।”
ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান মিরাজ বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত আবেদন পেলে বিধি অনুযায়ী তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।”
এদিকে জাকিরের পরিবার তার চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি সহায়তা কামনা করেছে।
সহযোগিতার জন্য জাকির হোসেন শাকিলের ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৯১৩৮৪২৩৫৩

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital