বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দল ভুল করতে পারে, কিন্তু ফরিদগঞ্জের মানুষ ভুল করবে না : চিংড়ি মার্কার গণমিছিল বক্তারা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম
দল ভুল করতে পারে, কিন্তু ফরিদগঞ্জের মানুষ ভুল করবে না : চিংড়ি মার্কার গণমিছিল বক্তারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনেই চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের পক্ষে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে অনুষ্ঠিত এ গণমিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় গণমিছিলে প্রায় ৫-৭ হাজার লোক উপস্থিত ছিল।
পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউল বাশার মুকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন এবং এম এ হান্নানের পুত্র আব্দুল্লাহ ইবনে হান্নান।
বক্তারা বলেন, “দল ভুল করতে পারে, কিন্তু ফরিদগঞ্জের মানুষ কখনো ভুল করবে না। আজকের প্রচারণার প্রথম দিনের গণমিছিলই তার প্রমাণ। হান্নান সাহেবের জন্য মানুষকে ডেকে আনতে হয় না—মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাঁর পাশে দাঁড়ায়। এ গণমিছিল তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।”
তাঁরা আরও বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিলাম দলীয় নেতৃত্ব মনোনয়নের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা কখনোই বিএনপির বিপক্ষে নই। কিন্তু দল যখন ভুল সিদ্ধান্ত নেয়, তখন আমাদেরও সিদ্ধান্ত নিতে হয়। আজ থেকে আর পিছনে তাকানোর সময় নেই। এখন শুরু হলো ভোটের লড়াই।”
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিংড়ি প্রতীকের পক্ষেই ফরিদগঞ্জের গণরায় প্রতিফলিত হবে। যত বহিষ্কারই করা হোক, আমরা সেসবের দিকে তাকাই না—আমরা তাকাই জনগণের রায়ের দিকে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital