বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজরাজেশ্বরে ধানের শীষের পক্ষে শাহীনের গণসংযোগ ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম
রাজরাজেশ্বরে ধানের শীষের পক্ষে শাহীনের গণসংযোগ ও উঠান বৈঠক

চাঁদপুর – ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে দিন ব্যাপী চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন জেলা বিএনপির অন্যতম সদস্য মাহবুবুর রহমান শাহীন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী ‘২৬ ইং) সকালে চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও সদস্য মাহবুবুর রহমান শাহীন রাজরাজেশ্বর ইউনিয়নের যান।

এই সময় রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে তিনি উক্ত ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে ঘরে গিয়ে তারেক রহমান ও শেখ ফরিদ আহমেদ মানিকের সালাম দেন। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী কে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

এছাড়াও তিনি উক্ত ইউনিয়নের কয়েকটি বাজার ও এলাকায় উঠান বৈঠক করেন।
ধানের শীষের এই গণসংযোগ ও উঠান বৈঠককালে বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের সাথে আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী, সাধারণ সম্পাদক আবুল হাশেম চোকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মেরাজ চোকদার, জেলা যুবদলের নেতা জুয়েল দেওয়ান, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোকন মিজি, জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক ওসমান গনি জনি, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর প্রধানিয়া, ছাত্রদল নেতা সোহেল ও সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Model Hospital

এসময় বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন ইউনিয়নের সাধারণ জনগণ ও সচেতন নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান। পাশাপাশি সকলের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।