বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উজানীর ইব্রাহীম সাহেব (রহ) এর কবর জিয়ারতের মাধ্যমে আবু নছর আশরাফীর প্রচার শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম
উজানীর ইব্রাহীম সাহেব (রহ) এর কবর জিয়ারতের মাধ্যমে আবু নছর আশরাফীর প্রচার শুরু

চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।

প্রচারের সূচনা হিসেবে তিনি বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত ক্বারী ইব্রাহীম সাহেব (রহ.) এর কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে মুহাদ্দিস আবু নছর আশরাফী সাহেব উজানী শিকারি বাড়ি ও হাজী বাড়ি হয়ে উজানী বাজারে যান। সেখানে তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোজ-খবর নেন।

এ সময় ‌ মুহাদ্দিস আবু নছর আশরাফী এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।

Model Hospital

নির্বাচনী প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, সহকারী সেক্রেটারী হাফেজ মো: দেলোয়ার হোসেন,কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মো:এমদাদ উল্যাহ, সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো: শামছুল আলম প্রধান, দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাস্টার জসিম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয়রা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এমন শান্তিপূর্ণ প্রচার কার্যক্রমে এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital