বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম
মতলবে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে টরকি গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠন।

‘মানবতার চোখ দিয়ে দেখবো, আলোকিত সমাজ গড়ব’ এই স্লোগান সামনে রেখে শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করেছে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠন।

শুক্রবার সংগঠনের উদ্যোগে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাজিব প্রধান। তিনি বলেন, “মানবতার পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য পারভেজ আলম, মোঃ মহসিন মিয়া। এছাড়া গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন বাঘ, মোঃ বোরহান প্রধান, মোঃ আনিস প্রধান, মোঃ আয়েত আলী বেপারী, মোঃ শুক্কুর আলী প্রধান, হিরু সরদার, মুজিব বাঘ, দুলাল বাঘসহ আরও অনেকে।

Model Hospital

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিসান মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, কার্যনির্বাহী সদস্য শিবলু মিয়া এবং সংগঠনের প্রধান উদ্যোক্তা আল আমিন বাঘ।

আয়োজকরা জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital