বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবীন বরণ অনুষ্ঠিত

চবিতে চাঁদপুর জেলা এ্যাসোসিয়েশনের ম্যাগাজিন, ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম
চবিতে চাঁদপুর জেলা এ্যাসোসিয়েশনের ম্যাগাজিন, ক্যালেন্ডার মোড়ক উন্মোচন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের  ম্যাগাজিন, ক্যালেন্ডার মোড়ক উন্মোচন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একে খান আইন অনুষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মো. মুহিত খাঁনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক
আলহাজ্ব লায়ন মো. আবিদ আলী ভূঁঞা, পৃষ্ঠপোষক আ. ন. ম. শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মোঃ মুনীর হোসেন, মো. মহিউদ্দিন মুন্সী, ইপসার সহকারী শাখা ব্যবস্থাপক ও প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম হিমেল।
এছাড়া সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ফিরোজ,  সাবেক সভাপতি ও পটিয়া সরকারী কলেজের প্রভাষক দিদারুল আলম সজল, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার শরফুদ্দিন রাশেদ, সাবেক সভাপতি মো. কাউসার হোসেন, মো. হাবিবুল হাসান, মুহাম্মদ ফারুকুল ইসলাম, মোহাম্মদ মোদাচ্ছির হোসাইন, সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ইবনে আরমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মুরাদ হোসেন, সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল-ফাহাত তালুকদার, মো. নিজাম উদ্দিন ফরশ, মো. মাহমুদুল হাসান আজিম, সাবেক সভাপতি ইলিয়াস রেজা, সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান তুর্জয়, রেফায়েত উল্যাহ রুপক উপস্থিত ছিলেন।
দুই অংশে বিভক্ত অনুষ্ঠানের আলোচনা পর্ব সঞ্চালনা করে সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক আবদুর রহিম ও রাফেজা রিপা। সাংস্কৃতিক পর্বে সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম ও মাহিয়া আনিকা।
চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘‘বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে যত জেলা এ্যাসোসিয়েশন আছে চবির চাঁদপুর জেলা এ্যাসোসিয়েশন তাদের জন্য রোল মডেল। শিক্ষার্থীদের কল্যাণে আমরা যে কাজ আশা করি এই এসোসিয়েশন বহু আগেই এটি করে ফেলেছে।’’
অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন বলেন, ‘‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন অনেক কারনেই ইউনিক। আমি এদের কার্যক্রম দেখে মুগ্ধ হই। তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital