বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাবিবুর রহমান যুব আন্দোলনের জেলা যুগ্ম-সম্পাদক মনোনীত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম
হাবিবুর রহমান যুব আন্দোলনের জেলা যুগ্ম-সম্পাদক মনোনীত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক  মনোনীত হয়েছেন সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুফতি আব্দুজ জাহের আরেফি চাঁদপুর এসে এ মনোনয়ন  ও ঘোষণা  দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন যুব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইমরানসহ জেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শেখ মুহাম্মদ হাবিবুর রহমান  বলেন, ব্যক্তি জীবন থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দীন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাওয়াই প্রতিটি মুমনির ঈমানের দাবি। দীন প্রতিষ্ঠার এ স্বপ্ন নিয়েই এ জগতে আমার পথচল। তিনি আরও বলেন ৫৪ বছরের জঞ্জাল দূর করে নতুন সমাজ বিনির্মানের সময় এসেছে। আগামি জাতীয় নির্বাচনে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা হবে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেউ হরন করতে চাইলে চাঁদপুরের যুবসমাজকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।