বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চরাঞ্চলে এপার-ওপারের বৈষম্য দূর করতে চাই : মানসুর আহমাদ সাকী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম
চরাঞ্চলে এপার-ওপারের বৈষম্য দূর করতে চাই : মানসুর আহমাদ সাকী
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী বলেছেন, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা এপার-ওপারের বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে চান তিনি।
 শনিবার (২৪ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার বাহেরচর (চরওয়েস্টার) এবং বোরচর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে মানসুর আহমাদ সাকী বলেন, চরাঞ্চলের মানুষ যুগের পর যুগ অবহেলিত। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে তারা আজও পিছিয়ে রয়েছে। তিনি নির্বাচিত হলে চরবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, বরং ইনসাফ ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। হাতপাখা প্রতীককে বিজয়ী করতে চরাঞ্চলের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital