শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়ার মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম
কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়ার মাহফিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব গোলাম সারওয়ার পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ সুলতান মাহমুদ বশির এর সঞ্চালনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক আবদুল হাকিম মিয়াজী, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সী, বিল্লাল হোসেন সরকার, সমাজসেবক আবুল বাশার, মফিজুল ইসলাম জমাদার, মনির হোসেন মাষ্টার, মোঃ বাবু সরকার, একেএম রিয়াজ উদ্দিন শাহীন।

ওয়াজ করেন-মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মনিরুজ্জামান আশরাফী, আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন আনসারী, মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম।

বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, কুরআনের আলোয় জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠান সম্ভব। মাদরাসাটির সফলতা কামনা করেন অতিথিরা।

Model Hospital

অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন অতিথি ও আলেমগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital