বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল : এড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম
দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল : এড. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার থেকে শুরু করে আচ্ছকা বাজার, মোল্লা বাজার, দেওয়ান বাজার হয়ে কুমার বাহাদুরসহ বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় সংসদ সদস্য প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেন,আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যে বৈষম্য হয়েছে, ইনশাআল্লাহ তা দূর করাই হবে আমার প্রধান দায়িত্ব। চরাঞ্চলের মানুষের কষ্ট, নদীভাঙন, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসার সংকট আমি খুব কাছ থেকে জানি।

Model Hospital

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমি কোনো আপস করব না। ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন,

“দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে, ইনশাআল্লাহ। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

অন্যান্য বক্তারা বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নসহ চরাঞ্চলের টেকসই উন্নয়নের জন্য ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও সৎ নেতৃত্ব অপরিহার্য। তারা বলেন, দাড়িপাল্লা মার্কা ন্যায়বিচার, সুশাসন ও মানবিক রাজনীতির প্রতীক।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুকুর মোস্তান, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিস শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ, রাজরাজেশ্বর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী, মোঃ বাকি বিল্লাহ ও অর্থ সম্পাদক আব্দুল করিম প্রধানিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং দাড়িপাল্লা মার্কার প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।