শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর সোনারগাঁও জাদুঘর ভ্রমণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম
মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর সোনারগাঁও জাদুঘর ভ্রমণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের অংশ হিসেবে প্রায় ২০৫ জন শিক্ষার্থী নিয়ে নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁও জাদুঘর পরিদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এরপর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বালিশ খেলা, নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতা।
দিনব্যাপী আয়োজিত এই সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষা সফর ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর। তিনি বলেন, “সৃজনশীল শিক্ষার পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ সৃষ্টি করে এবং তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital