বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের বাবার মৃ ত্যু বার্ষিকীতে দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম
হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের বাবার মৃ ত্যু বার্ষিকীতে দোয়া-মাহফিল

দোয়া-মাহফিলের মধ্য দিয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক ইলশেপাড়’র হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ, জাতীয় দৈনিক ‘ডেইলি অবজারভার’ ও ‘প্রতিদিনের সংবাদ’ এর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বাদ জোহর পৌরসভাধীন রান্ধুনীমূড়া রহমাতুল্লিল আলামীন এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আল-আমিন।

এছাড়া বাদ আছর নিজ বাড়ি টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম হারুন অর রশিদের মাগফেরাত কামনায় কবর জেয়ারত ও দোয়া এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিল পরিচালনা করেন, টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. বিএম মাহাদী হাসান। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও মিলাদ পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. যুবায়ের ইসলাম।

Model Hospital

দোয়া-মাহফিলে মরহুম হারুন অর রশিদ’সহ পরিবারের প্রয়াত অন্যান্য সদস্য ও নিকট আত্মীয়-স্বজনের মাগফেরাত, অসুস্থতাদের আরোগ্য’সহ সকলের নেক হায়াত, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র চাচাতো ভাই ইমরান আহমেদ, ছোট ভাই মো. রাশেদ ভুঁইয়া, মো. রাছেল ভুঁইয়াসহ নিকট আত্মীয়-স্বজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ইং সালের ২৫ জানুয়ারি মোহাম্মদ হারুন অর রশিদ অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital