বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য : দাঁড়িপাল্লার প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য : দাঁড়িপাল্লার প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পথসভায় বক্তব্য রাখছেন জেলা আমীর ও ১০ দলীয় জোটের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে জেলা আমীর ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর নির্বাচনী জনসংযোগ, জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারী শনিবার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জি এফ সি একাডেমি মাঠে এই জনসভ অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা নানা স্লোগানে মুখর করে তোলেন জনসভা এলাকা। জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাখেন চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ)আসনের ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

Model Hospital

প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলা একটি ভৌগোলিক এলাকা নয়, এটি আমাদের আবেগ, আমাদের স্বপ্ন। এ এলাকার সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া। ফরিদগঞ্জ উপজেলার উন্নয়নে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

১০ দলীয় জোটের প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ।ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল। ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসেন। চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

ইউনিয়ন সভাপতি খালিদ হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় ইসলামি ছাত্রশিবির, এনসিপি,ছাত্র মজলিস সহ ১০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।