বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-১ কচুয়া আসনে ভোটযুদ্ধে ৬ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতে

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম
চাঁদপুর-১ কচুয়া আসনে ভোটযুদ্ধে ৬ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতীক বরাদ্দের পরপর নির্বাচনী মাঠের ভোট যুদ্ধে নেমে পড়েছেন ৬জন প্রার্থী। কচুয়ার এ আসনটি ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৫ শ’৮০ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১০ টি, তন্মোধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ১১ টি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনে নাশকতা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তি কিংবা গোষ্ঠীর বিষয়ে নিয়মিত আমাদের অভিযান অব্যহত রয়েছে।

এ আসনটিতে ৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। আসনটিতে জয়লাভ করতে মরিয়া বিএনপির প্রার্থী ড. আ. ন. ম এহছানুল হক মিলন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীসহ অন্যান্য দলের প্রার্থীরা। যদিও এ আসনে বিগত ১৯৯৬ সাল এবং ২০০১ সালের নির্বাচনে দুই বার বিজয়ী হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার এ আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে দু’জন রয়েছেন। একজন হলেন বিএনপির প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
অপরজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

Model Hospital

প্রার্থীরা বিভিন্ন পথসভা ও মিছিলের মাধ্যমে গণসংযোগ করছেন। বিএনপির মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে পূর্বের ন্যায় কচুয়ার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। আমি নির্বাচিত হলে কচুয়া থাকবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও চাঁদাবাজ মুক্ত।

অন্যদিকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। যদি জনগণ আমাদের ওপরে আস্থা রাখে, আমরা পরিবর্তনের রাজনীতি দেখাব।

এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিব খান, গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতী প্রতীক নিয়ে মোহাম্মদ নাছির উদ্দিন, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মো. আজাদ নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital