বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নে চিংড়ি প্রতীকের গণসংযোগ

একবার সুযোগ দিন, আজীবন আপনাদের পাশে থাকবো : চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ পিএম
একবার সুযোগ দিন, আজীবন আপনাদের পাশে থাকবো : চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের এমএ হান্নান ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী জনসভা করেছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চিংড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, “আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবায় থাকার সুযোগ করে দিন।”
তিনি আরও বলেন, “কেউ কাউকে ভয় দেখিয়ে লাভবান হতে পারবে না। যদি কেউ আপনাদের হুমকি দেয়, আপনারা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। এমনকি আমি নিজেও যদি কখনো আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকি, তাহলে আমাকেও জবাব দিতে দ্বিধা করবেন না। আপনারা সবাই মিলে কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।”
এমএ হান্নান বলেন, “আমি শুধু আমার কথা বলবো না, আমি সকলের কথা বলবো। দল-মত নির্বিশেষে বিগত দিনগুলোতে এই এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আগামীতেও সে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন শাবু পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, মাহবুবুর রহমান মফু, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জাকির হোসেন গাজী, জাকির হোসেন পাটওয়ারী, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সভাপতি হাবিবুর রহমান আফু, সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফরহাদ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান ফাখি, সাধারণ সম্পাদক রাসেদ আলম ছাড়াও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনসভা শেষে চিংড়ি প্রতীকের প্রার্থী এমএ হান্নান পাইকপাড়া উত্তর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।