হাটিলা পশ্চিমে শিবিরের উদ্যােগে শহীদ ওসমান হাদী স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার( ২৪ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ধড্ডা গ্রামে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি আবদুস সালাম।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।






