শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয়পার্টিও চায় ক্ষমতায় বিএনপি আসুক : শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম
জাতীয়পার্টিও চায় ক্ষমতায় বিএনপি আসুক : শেখ ফরিদ আহমেদ মানিক

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষ মার্কার সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টি।

রোববার সকালে শহরের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, তারেক রহমান আগামীদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেই দিনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগন। আগামী ১২ ফেব্রুয়ারী চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জাতীয়পার্টিও চায় আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক।

চাঁদপুর জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ ফেরদৌস খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক গোলাম নবী লিটন, দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্যসচিব শাহিনা স্বপ্না, হাইমচর উপজেলা জাতীয়পার্টির সভাপতি সিরাজ সর্দার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, রামপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আলম তালুকদার।

Model Hospital

এ সময় পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাজী মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, আফজাল হোসেন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজি বলেন, আমরা যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তির দল। আর চাঁদপুর-৩ আসনে জাতীয়পার্টির কোন প্রার্থী নেই, তাই আমরা ধানের শীষের প্রার্থীকে সমর্থন করবো। তবে এটি আমাদের দলীয় লিখত কোন সিদ্ধান্ত নয়, বিষয়টি কেন্দ্রীয় মহাসচিব ও জেলা সভাপতিকে জানানো হয়েছে। ধানের শীষ প্রার্থী মানিক ভাই অত্যন্ত ভালো লোক। বিগত সময়ে তিনি আমাদের কোন লোককে হয়রানি বা বিরক্ত করেন নাই। এই নির্বাচনে সক্রিয়ভাবে আমরা কাজ করবো।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।