বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধানের শীষের জয়যুক্ত হলে ইচুলীর ব্রিজটাও হয়ে যাবে : ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম
ধানের শীষের জয়যুক্ত হলে ইচুলীর ব্রিজটাও হয়ে যাবে : ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। সোমবার (২৬ জানুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ধানের শীষের জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ধানের শীষের জয়যুক্ত হলে ইচুলীর ব্রিজটাও হয়ে যাবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নমূলক অনেক কিছু দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ। সবাই সকাল সাড়ে ৭টার মধ্যে ভোট কেন্দ্রে আসার এবং ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, বিগত সরকার জুলুমের কারণে দেশ থেকে পালিয়েছেন। জুলুম কারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনাদের ভোট আগের দিন নিয়ে গেছে এটা তো জুলুমেরই অংশ। ভোট সবাই দিবেন যাতে করে যেন ভোট মিস না হয়। এই এলাকার অনেক সমস্যা আছে। চোর বাটপাররা আগে সরকারের টাকা খেয়ে ফেলত। আগামীতে আর এ সুযোগ দেওয়া হবে না। এই এলাকার কেউ যদি মাদক চাঁদাবাজ ও অবেধ ব্যবসার সাথে জড়িত থাকে অবশ্যই আপনারা আমাকে এসএমএস করে জানাবেন।

ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল ৯টায় বালিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড থেকে গণসংযোগ করেন। এরপর তিনি সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচুলী ঈদগাহ মাঠে উঠান বৈঠক, সকাল ১০টায় ১নং ওয়ার্ডের দক্ষিণ ইচুলী হাজী বাড়িতে গণসংযোগ, সকাল সোয়া ১০টায় ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের বালিয়া ঈদগাহ ময়দানে উঠান বৈঠক, বেলা ১১টায় ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের দক্ষিণ গুলিশা মডেল একাডেমি মাঠে উঠান বৈঠক, দুপুর ১২টায় ইউনিয়নের ৪ ও ৭নং ওয়ার্ডের ফারাক্কাবাদ বাজার জামে মসজিদ মাঠে উঠান বৈঠক, দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নেন ৬নং ওয়ার্ডের সাপদী হাজী বাড়ির সামনে উঠান বৈঠক করেন।

Model Hospital

বিকেল ৩টায় থেকে রাত পর্যন্ত বাগাদী ইউনিয়নের গণসংযোগ করেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচীর শুরু করেন। এরপর তিনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৭২নং পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, ৩নং ওয়ার্ডের পশ্চিম সকদী মাদানীয়া আলিম মাদ্রাসা মাঠে উঠান বৈঠক, ৯নং ওয়ার্ডের ব্রাহ্মনসাখুয়া শাহাজালাল মার্কেট সংলগ্ন উঠান বৈঠক, ৮নং ওয়ার্ডের ঢালীঘাট মধ্য বাগাদী বালুর মাঠে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সহ-সভাপতি ও বালিয়া ইউনিয়ন সমন্বয়ক মোহাম্মদ আলী খান, জেলা বিএনপির সদস্য গাজী মাসুদ রায়হান, বাগাদী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন, প্রচার সম্পাদক মামুনুর রশীদ খান প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, বাগাদী ইউনিয়ন সমন্বয়ক অ্যাড. আলম খান মঞ্জু, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশাররফ, সেলিনা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক জুলহাস আহমেদ জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইজাজ তালুকদার, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুল্লাহ খান, বাগাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মহসীন আলম মিয়াজী, সাধারণ সম্পাদক মমিন গাজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।