শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনগণ জোটের প্রার্থীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে : ড. নেয়ামুল বশির

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম
জনগণ জোটের প্রার্থীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে : ড. নেয়ামুল বশির

চাঁদপুরের শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাঁদাবাজি, দখলদারি ও দুর্বৃত্তায়ন বন্ধ করে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. নেয়ামুল বশির।

রোববার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুধু একটি অঞ্চল নয়—সারা বাংলাদেশ থেকেই চাঁদাবাজি, অবৈধ দখল ও জুলুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

ড. নেয়ামুল বশির বলেন, অবৈধ বালু ব্যবসা বন্ধ করতে হবে, দখলকৃত সরকারি জমি উদ্ধার করতে হবে এবং প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দিতে হবে, যাতে স্বল্প ব্যয়ে মানুষ বিদেশে যেতে পারে। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে হবে। গর্ভকালীন সময়ে অপচিকিৎসার কারণে মাতৃমৃত্যু কমাতে কমিউনিটি চিকিৎসকদের মাধ্যমে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Model Hospital

তিনি আরও বলেন, জামায়াত, এলডিপি, এনসিপি ও খেলাফত মজলিসসহ গঠিত জোট ক্ষমতায় এলে দুর্বৃত্তায়ন বন্ধ হবে এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর-৫ আসনে ড. নেয়ামুল বশিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ এই জোটের প্রার্থীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে।

শাহরাস্তি উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক মো. শাহ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর মো. মোস্তফা কামাল ও নায়েবে আমীর বাদশাহ ফয়সাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital