বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ধানের শীষের পক্ষে জমিয়তের প্রচারণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৮ পিএম
চাঁদপুরে ধানের শীষের পক্ষে জমিয়তের প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

সোমবার (২৬ জানুয়ারি) চাঁদপুর শহরের বিটি রোড ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে আলেম-ওলামাদের পক্ষ সমর্থন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া জরুরি। তারা বলেন, শেখ ফরিদ আহমদ মানিক একজন যোগ্য ও পরীক্ষিত নেতা, যিনি গরীব, দুঃখী ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আলেম সমাজেরও ঘনিষ্ঠ সহচর। এ কারণেই আলেম-ওলামারা ধানের শীষের পক্ষে এবং মানিকের সমর্থনে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন।

বক্তারা আরও বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমদ মানিককে বিজয়ী করা গেলে চাঁদপুর ৩ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।

Model Hospital

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা, জেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মাজহারুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মুফতি সাব্বির আহমদ, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, জমিয়ত সদস্য মাওলানা আরাফাত বিন আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital