বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ডিএনসির আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম অব্যাহত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম
চাঁদপুরে ডিএনসির আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম অব্যাহত

চাঁদপুর সরকারি কলেজে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সরকারি কলেজে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁদপুর-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ খালেদ ইকবাল, প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলী আজগর ফকির এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আলমগীর হোসাইন।

Model Hospital

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি শুধু একজন ব্যক্তির জীবনই নয়, ধ্বংস করে দেয় পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে। মাদকের প্রভাবে তরুণ সমাজ নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। বক্তারা মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, গণভোটে অংশগ্রহণ একজন সচেতন নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলিত হয়। গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য হয়। এ সময় শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital