বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা কারাগারে গণভোট সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম
চাঁদপুর জেলা কারাগারে গণভোট সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা'।

চাঁদপুর জেলা কারাগারে আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারা কর্তৃপক্ষের নির্দেশে সম্প্রতি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা’।

আলোচনা সভায় অভ্যন্তরীণ কারাগারে কারাবন্দীদের আত্মীয় স্বজন, কারা কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার পরিজন এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সভায় গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Model Hospital

জেল সুপার জয়নাল আবেদীন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদানের সুযোগ পায়। সমাজের প্রতিটি নাগরিকের মতো বন্দিরাও এই বিষয়ে সচেতন হওয়ার অধিকার রাখে।”

তিনি আরও বলেন, “সচেতনতা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে। আজ যারা কারাগারে আছেন, তারাও সমাজেরই অংশ। কারাগারের ভেতর থেকেও যেন তারা নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন, সে লক্ষ্যেই এই ধরনের অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “এই আলোচনা সভার মাধ্যমে বন্দিদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনের মাঝেও গণভোট সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা রাষ্ট্রীয় যেকোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ভূমিকা পালন করতে পারবেন।”
এই সময় উপস্থিত ছিলেন জেলার জুবাইর হোসেন, ফার্মাসিস্ট আবু বক্কর সিদ্দিক।

আলোচনা সভাটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।