বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:২০ পিএম
শাহরাস্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার
শাহরাস্তি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে তাদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, এটি তাদের আত্মমর্যাদা ও সম্ভাবনা বিকাশের একটি কার্যকর মাধ্যম। শিক্ষা উপবৃত্তির ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে, ঝরে পড়া কমছে এবং পরিবারগুলোর আর্থিক চাপ অনেকটাই লাঘব হচ্ছে। তিনি এ কর্মসূচির সঠিক বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
সরকারি এই উদ্যোগ সফল হলে প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে।
সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক। তিনি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ইউএসডব্লিউ কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেনের সার্বিক সহযোগিতায়  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবাকর্মী, গণমাধ্যম কর্মী, প্রতীবন্দ্বী  অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital