বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যমুনা টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে ইব্রাহীম রনির যোগদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম
যমুনা টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে ইব্রাহীম রনির যোগদান

দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনে স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে যোগদান করেছেন সাংবাদিক ইব্রাহীম রনি।

গত ১ ডিসেম্বর তিনি যমুনা টেলিভিশনে যোগদান করেন। সেদিন তিনি যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আসিফ আহসানুল।

এ প্রসঙ্গে ইব্রাহীম রনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ১০ বছর দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার পেশা ও নেশা সাংবাদিকতা। তাই পদোন্নতিসহ সংবাদভিত্তিক টেলিভিশনে যোগদান করেছি। এটি আমার জন্য সম্মানজনক ও চ্যালেঞ্জিং একটি নতুন অধ্যায়। যমুনা টেলিভিশনে আমাকে স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।

আশা করি, এ দায়িত্ব সুচারুভাবে পালনে প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহযোগিতা অব্যাহত রাখবেন। আমিও চেষ্টা করবো, চাঁদপুর জেলার সমস্যা, সম্ভাবনা, ব্যবসা, রাজনীতি, অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরতে।

Model Hospital

সাংবাদিক ইব্রাহিম রনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স, মাস্টার্স এবং এলএলবি সম্পন্ন করেন। ছাত্রাবস্থা থেকে তিনি সাহিত্য চর্চার মধ্য দিয়ে লেখালেখি শুরু করেন। পরবর্তীতে তিনি ২০০৬ সাল থেকে স্থানীয় সংবাদপত্রে কাজ শুরু করেন। ২০১০ সালে দৈনিক চাঁদপুর প্রতিদিন এর প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক হিসেবে যোগদান করে দীর্ঘ নয় বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরই মধ্যে ২০১৩ সালে তিনি দ্য ডেইলি ঢাকা ট্রিবিউন এবং পরবর্তীতে বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

২০১৫ সালে দীপ্ত টিভির শুরু থেকে ২০২৫ সাল পর্যন্ত চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি চাঁদপুর প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি স্থানীয় ও জাতীয় আরও কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেছেন।
তিনি চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।