বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত হবে : হাত পাখার প্রার্থী জয়নাল আবেদীন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম
ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত হবে : হাত পাখার প্রার্থী জয়নাল আবেদীন
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি ) তিনি সকাল থেকে রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজার, কামরাঙ্গা বাজার, মনিহার, এবং বিকেলে শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহতলী, মোল্লার বাজার, মহামায়া বাজার দিনব্যাপী হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন।
উঠান বৈঠকে মা বোনদের উদ্দেশ্য করে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত হবে। তাদের চলাফেরা ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা পাবে।ছাত্রীরা নির্ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।
পথসভায় তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, ভোট হচ্ছে পবিত্র আমানত, আপনাদের মূল্যবান ভোট দিয়ে কাউকে সংসদে প্রেরণ করলে সে যদি কোরআন হাদিস বিরোধী আইন পাস করে তার গুনাহর ভাগ আপনারও নিতে হবে। অতীতে এটাই ঘটে এসেছে। এজন্য ভোট দেয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে, ক্ষমতায় গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে তাকেই আপনারা ভোট দিবেন।
তিনি বলেন এতটুকু অন্তত পক্ষে নিশ্চিত হতে পারেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে চুরি, ডাকাতি ও দুর্নীতি হবে না। ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। মা বোনরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ, সাবেক সহ-সাং সম্পাদক আমির হোসেন বিন নূরী, ইসলামী আন্দোলন কাতার শাখার ছাত্র যুব সম্পাদক আরিফ বিল্লাহ, ইসলামী আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মজিবুর রহমান, জেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা ইমরান মিয়া, জেলা শ্রমিক আন্দোলন সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, সদর উপজেলা ছাত্রনেতা আহমদ শফি, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি কাউসার আহমদ, সেক্রেটারী মাস্টার দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন।
এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।