বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নির্বাচন প্রতিহত করার ঝটিকা মিছিল, বিএনপির কর্মীদের ধাওয়ায় আটক ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম
চাঁদপুরে নির্বাচন প্রতিহত করার ঝটিকা মিছিল, বিএনপির কর্মীদের ধাওয়ায় আটক ২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার স্লোগান দিয়ে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় বিএনপির কর্মীদের ধাওয়ায় দুজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার বাইপাস সড়কের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ইসমাইল হোসেন মেহরাজ (২৪) ও ইয়ামিন হোসেন (২২)। ইসমাইল হোসেনের বাড়ি শাহরাস্তি উপজেলায়। ইয়ামিন হোসেনের বাড়ি কচুয়া উপজেলায়। তারা এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

এদিকে আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

Model Hospital

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটায় দুটি মাইক্রোবাসে করে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় (মতলব দক্ষিণ) আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উপজেলার বাইপাস সড়কের সেতু এলাকায় ঝটিকা মিছিল বের করেন। ‘নির্বাচন মানি না, মানব না, প্রতিহত করব’–জাতীয় স্লোগান দেন তারা। তাদের সঙ্গে জেলার কচুয়া ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থকও ছিলেন। সেখানে ২০ থেকে ২৫ জন ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির কর্মীরা তাদের ধাওয়া করেন। তাদের প্রায় সবাই মাইক্রোবাসে উঠে দ্রুত এলাকা ত্যাগ করেন। তবে ইসমাইল হোসেন ও ইয়ামিন হোসেনকে আটক করা হয়। পরে তাদের সেখানকার টহল পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনকে বানচাল ও প্রতিহত করার জন্য আটক ব্যক্তিরা ঝটিকা মিছিল বের করেন। তাদের ব্যবহৃত ব্যানার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে হাজির করা হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital