শাহমাহমুদপুরে ৬নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ
মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খান বাড়িতে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী।
৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ।
উক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, দপ্তর সম্পাদক টিপু সুলতান, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক শাহাদাত খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





