শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ১৩ ও ১৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পথসভা ও গণসংযোগে 

একটি আধুনিক ও বাসযোগ্য চাঁদপুর শহর তৈরি করা আমাদের প্রত্যয় : শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম
একটি আধুনিক ও বাসযোগ্য চাঁদপুর শহর তৈরি করা আমাদের প্রত্যয় : শাহজাহান মিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনের পৌর ১৩ ও ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পথসভা ও গণসংযোগ করেন জামায়াতের জেলা সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান এড. শাহজাহান মিয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনের পৌর এলাকায় দাঁড়িপাল্লার পথসভা ও গণসংযোগ করেন জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান এড. শাহজাহান মিয়া। তিনি এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।

২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের ১৩ ওয়ার্ডের ওয়ারলেস মোড়ে পথসভা শেষে অত্র এলাকায়, মাজার রোড়, মটখোলা গুচ্ছগ্র্রাম সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। দুপরে ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট, দাসদি, মডেল টাউন এলাকায় দাঁড়িপাল্লা মার্কার পথসভা ও গনসংযোগ করেন তিনি।

পথসভায় অ্যাড. মো: শাহজাহান মিয়া বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য চাঁদপুর শহর তৈরি করা আমাদের প্রত্যয়। যানজটের অভিশাপ থেকে চাঁদপুর শহরবাসীকে মুক্ত করা হবে। ‘যানজট আজ আমাদের নিত্যদিনের সমস্যা। ফুটপাত দখল হয়ে গেছে, মানুষ বাধ্য হয়ে রাস্তায় নামছে। এটি পরিকল্পিত অব্যবস্থাপনার ফল।

তিনি আরো বলেন, এই চাঁদপুর শহর এক সময় ব্যবসা-বানিজ্যের ঐতিয্য ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই চাঁদপুরই আজ অবহেলা, দখলদারি, যানজট, জলাবদ্ধতা, অপরাধ আর অনিরাপদ স্থানে পরিণত হয়েছে। আমরা নির্বাচিত হলে সঠিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে। ফুটপাত দখলমুক্ত করা হবে। স্থানীয় রাস্তাগুলোর পরিকল্পিত ও টেকসই সংস্কার করা হবে। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। শিশু পার্ক, খেলার মাঠ ও সবুজায়ন নিশ্চিত করা হবে।

Model Hospital

পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাবেক ছাত্র নেতা জাকারিয়া মহিউদ্দিন এর সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি(এনসিপি)র জেলা আহবায়ক মাহবুব আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি গাজী নুরে আলম, এনসিপি চাঁদপুর সদর উপজেলার সভাপতি মো. তামিম খান, শহরের সভাপতি মো: শাহ আলম, সদর উপজেলার যুগ্ম আহবায়ক সাইফুর রহমান গাজি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাও: তারেক হাসান,  এলডিপি শ্রমিক শক্তির জেলা সভাপতি সানোয়ার আলম, যুব শক্তির নেতা সিয়াম পাটওয়ারী ,

গনসংযোগে তার সাথে ছিলেন সাবেক ছাত্র নেতা ১৪নং ওয়ার্ড সভাপতি আলমগীর বন্দুকশী, হাফেজ জাকির হোসেন, সহ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলের নেতা-কর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital