বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

হাতে-কলমে নিজেকে প্রস্তুত করলেই কর্মসংস্থান সহজ হবে : যুগ্ম সচিব মূনীরুজ্জামান ভূঁইয়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম
হাতে-কলমে নিজেকে প্রস্তুত করলেই কর্মসংস্থান সহজ হবে : যুগ্ম সচিব মূনীরুজ্জামান ভূঁইয়া

অ্যাসেটের অর্থায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মসংস্থান সৃষ্টিতে কর্মমুখী শিক্ষার ভূমিকা—প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের (টিএমইডি) যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া।

অ্যাসেটের অর্থায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মসংস্থান সৃষ্টিতে কর্মমুখী শিক্ষার ভূমিকা—প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার ২০২৬ জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে
এ সেমিনার অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনূর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের (টিএমইডি) যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই আয়োজন সত্যিই অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

Model Hospital

তিনি বলেন, আমাদের জাপান, কোরিয়া ও সিঙ্গাপুরের দিকে তাকাতে হবে, তাদের মডেল অনুসরণ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করলেই কর্মসংস্থানের পথ সহজ হবে।

তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য কোনো প্রজেক্ট বাস্তবায়ন নয়, আমার উদ্দেশ্য শিক্ষার্থীদের মোটিভেশন দেওয়া। আমি চাই আমার শিক্ষার্থীরা আগামী দিনে এআই সম্পর্কে ভালোভাবে জানবে, শিখবে এবং ভবিষ্যতে বিশ্ব দরবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমি চাই শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল শিখুক। হাতে-কলমে শিক্ষা নিয়ে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে গড়ে উঠুক। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা শিক্ষার্থীদের মেন্টরিং ও মনিটরিং করবেন। অনেক সময় বাবা-মা বা অভিভাবকরা এই বিষয়গুলোতে পর্যাপ্ত সময় দিতে পারেন না।

তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই মেধা ও সম্ভাবনা লুকিয়ে আছে। সঠিক মেন্টরিং দিতে পারলে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে আনতে হবে না। আমাদেরই সন্তানরা সে দায়িত্ব পালন করবে। তিনি দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়। এছাড়া বক্তব্য রাখেন মারজাহান প্রোডাক্টসের সিইও মারজানা আক্তার স্বর্ণা এবং চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও দেশবরেণ্য উদ্যোক্তা প্রিমিয়াম হোমস লিমিটেডের সিইও মাইনুল হাসান দোলন।

জব ফেয়ার প্রোগ্রাম উপলক্ষে প্রিমিয়াম হোমস ও ডি-স্মার্টের সিইও মাইনুল হাসান দোলন বলেন, ছাত্রজীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমি একজন সফল উদ্যোক্তা হয়েছি। তিনি প্রিমিয়াম হোমস লিমিটেডের জন্য দক্ষ জনবল নিয়োগে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (গণিত) মোজাম্মেল মিয়া, ইন্সট্রাক্টর (রসায়ন) আলাউদ্দিন খাঁন, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মো. ফারুক হোসেন সরকার, ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোহাম্মদ শরিফুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং গীতা পাঠ করেন কুন্তলা প্রভা। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষক আলাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এপারেল বিভাগের চিফ ইন্সট্রাক্টর এনায়েত রাব্বি মো. ইয়াছিন। জব ফেয়ার প্রোগ্রামে প্রিমিয়াম হোমস গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, এলজি গ্রুপ, বেঙ্গল গ্রুপসহ মোট ৭টি গ্রুপ অফ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে আগত জব ফেয়ারে অংশগ্রহণকারী সকল গ্রুপ অফ কোম্পানির প্রতিনিধিগণের সাথে কারিগরি শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীরা হাতে কলমে কোন বিষয়গুলো ভালোভাবে শিখলে নিজেকে প্রশিক্ষিত করে তুলতে পারবে এবং কোম্পানিগুলোর চাহিদানুযায়ী বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ করেন। এসময় তিনি স্টলগুলো ঘুরে দেখেন এবং সেখানে কর্মমূখী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের চাকরি প্রত্যাশীদের বিষয়ে সঙ্গে কথা বলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।