বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মা-খালাদের ফ্যামিলি কার্ডের ব্যাবস্থা করে দিবে তারেক রহমান : শেখ ফরিদ আহমেদ মানিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম
মা-খালাদের ফ্যামিলি কার্ডের ব্যাবস্থা করে দিবে তারেক রহমান : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে মাদ্রাসা রোড উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের মা-বোনদের চিকিৎসা করার জন্য হয় চাঁদপুরে আর না হয় শরিয়তপুরে যেতে হয়। রাজরাজেশ্বর একটি বড় এলাকা। এ ওয়ার্ডে থেকে আরেক ওয়ার্ডে যেতে ট্রলারে দুই ঘন্টা লাগে। মা-খালাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যাবস্থা করে দিবে তারেক রহমান। এ ইউনিয়নের মহিলাদের জন্য এই কার্ডটি অনেক উপকার হবে। তারেক রহমান আপনাদেরকে নিয়ে যে চিন্তা করছে বাংলাদেশের ইতিহাসে কেউ আর এরকম চিন্তা করেনি।

তিনি আরো বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিবেন। যিনি জেলে উনি জেলে কাড পাবে, যিনি কৃষক উনি কৃষিকাড পাবে। ঘরের গৃহকর্ত্তীরা ফ্যামিলি কার্ড পাবে। দুর্নীতির কোন কিছুই রাখবে না তারেক রহমান। আপনাদের এখানে ভোটের একটু সমস্যা আছে এর অর্থ হল ভোট কেন্দ্রে অনেক দূরত্ব। নদীতে যখন জোয়ার থাকব তখন আপনারা ভোট দিতে আসবেন।

Model Hospital

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, পৌর জাতীয় পার্টির নেতা আবুল হাসেম দর্জি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা মুক্তা, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মো. কবির সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, ওয়ার্ড মহিলা দলের সমন্বয়ক ফারজানা ফাতেমা রোজী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।