বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুরানবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
পুরানবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চাঁদপুর শহরের পুরানবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী পুরানবাজার মধুসূদ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধন করেন নিউইয়র্ক প্রবাসী মোঃ মোরশেদ আহমেদ। বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জজ কোর্টের এপিপি এবং ক্লিন চাঁদপুর -এর প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন সুলতানা, ৫২ নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম মন্টু, পুরানবাজার ডিগ্রি কলেজের প্রভাষক সুয়াইবা তানিসা, হাজী মনসুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ রতন বেপারী সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা পারভেজ আলম রবীন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতিক কর্মকান্ডের সুযোগ দিতে হবে। এতে করে শারীরিক এবং মানসিকভাবে গড়ে উঠবে। তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। আমাদের সন্তানরা সুনাগরিক হয়ে উঠলে তারা দেশে সম্পদ হবে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ নেতৃত্ব দেবে। তাই আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

Model Hospital

বক্তারা আরো বলেন, রিভারসাইড কিন্ডারগার্টেন পুরানবাজার তথা চাঁদপুরের একটি সুনামধন্য বিদ্যাপীঠ। আমরা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি এই বিদ্যালয়টি চাঁদপুর জেলার একটি আলোকিত বিদ্যাপীঠ হিসেবে তাদের সুনাম ধরে রাখবে।

সকাল ৯টায় জাতীয় এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা মনমুগ্ধকর ডিসপ্লে এবং নৃত্য পরিবেশন করে। বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক জাকির হোসেন খান শিপন, সংগীত শিল্পী শাহিন খান, ক্রীড়া সংগঠন ও সমাজকর্মী ইয়াকুব বিন সায়েদ লিটন, সমাজকর্মী ফাতেমা আক্তার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিভারসাইড কিন্ডারগার্টেনের ভাইস প্রিন্সিপাল কাকলি ভঞ্জ, সিনিয়র শিক্ষক কান্তা মজুমদার, দিলীপ সাহা, আমেনা আক্তার, সাথী ঘোষ, রিঙ্কু সাহা, জান্নাত আক্তার, শ্রাবণী আক্তার, নুরুন্নাহার, ইকরা, তাসপিয়া জাহান তুবা, জান্নাত আক্তার লিলি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital