বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরের ১১ ও ১৪ নং ওয়ার্ডে হাতপাখার দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

নির্বাচিত হলে চাঁদপুরের বন্ধ হওয়া কলকারখানা সচল করবো : হাতপাখার প্রার্থী জয়নাল আবেদীন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম
নির্বাচিত হলে চাঁদপুরের বন্ধ হওয়া কলকারখানা সচল করবো : হাতপাখার প্রার্থী জয়নাল আবেদীন
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ) সকাল থেকে উত্তর গুনরাজদী, টেম্পুঘাট, কোল্ডস্টোরেজ মোড়, পাকামসজিদ,মধ্য ইচলী, গুচ্ছগ্রাম, ঢালির ঘাট ও ইচলীঘাটে হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। বিকেলে শহরের ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট বাজারসহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও পথসভা।
শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন,দেশে বেকারত্বের সমস্যা দিন দিন বেড়েই চলছে। অতীতের কোন সরকারই কার্যত কোন পদক্ষেপ নেয়নি। কিছু কর্মসংস্থান হলেও নিজেদের লোকদের নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে মেধাবীদের অবমূল্যায়ন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটাবে। মেধার ভিত্তিতে দেশের শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করবে।
তিনি আরও বলেন, চাঁদপুর সম্ভাবনাময় এলাকা। উপনিবেশিক আমল থেকেই এই অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত। আমি নির্বাচিত হলে এখানকার বন্ধ হয়ে যাওয়া কলকারখানা গুলো সচল করবো।এছাড়াও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের হার কমিয়ে আনবো।
পথসভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, চাঁদপুর শহর শাখার সেক্রেটারী শরীফ মৃর্ধা, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলনের সমাজকল্যান সম্পাদক মনির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডি এম ফয়সাল, সাধারণ সম্পাদক আহম্মেদ ফরহাদ,সদর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশাররফ হোসেন, ইসলামী যুব আন্দোলন সদর উপজেলা সভাপতি শেখ হাবিবুর রহমান,১১নং ওয়ার্ড ইসলামী আন্দোলন সভাপতি সোহেল মজুমদার।
এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital