বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চিংড়ী প্রতিকের নির্বাচনী পথসভায়

বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি : চিংড়ী প্রতিকের প্রার্থী এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম
বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি : চিংড়ী প্রতিকের প্রার্থী এম এ হান্নান

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় অংশ নেন।
ইউনিয়নের পাটওয়ারী বাজারে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এম এ হান্নান বলেন, “গত ৩ দশক ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি। দল আমাকে দুইবার মূল্যায়ন করলেও একটি কুচক্রি মহলের কারণে তখন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাইনি।”
তিনি আরও বলেন, “এবারও আমি সব দিক থেকে এগিয়ে থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি। তবে আপনারা আমাকে ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন—এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা এই ভালোবাসার প্রমাণ দেবেন এবং আমার প্রতীক ‘চিংড়ি মার্কা’য় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”
পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জের উন্নয়ন, মানুষের অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করব।”
এ সময় পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ফারুক আহমদ খান, নজরুল ইসলাম পাটওয়ারী, আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন খান নয়ন, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক আলী হারিছ মিয়াজি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির খান, সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষক দলের সভাপতি আমির হোসেন, পাটওয়ারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital