বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম
হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে (প্রথম থেকে দশম শ্রেনি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক মাসুদ মজুমদার, শহীদুল ইসলাম, শাহাদাত তালুকদার, আবু বকর ছিদ্দিক, আবুল হাসেম ভুইয়া, কাজী মনির হোসেন, কাজী আব্দুল মফিদ, হাজী রুহুল আমিন, কুদ্দুসুর রহমান, হাসিবুল হাসান ডালাস ও মনির হোসেন খন্দকার।

প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান বিএসসির সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সহকারী শিক্ষক মাও. শাহীন বীন সাঈদ এবং ক্রীড়া শিক্ষক আসাদুজ্জামান রনির উপস্থাপনায় উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এরপর কেজি ও হাই স্কুল শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজ’সহ উপস্থিত প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ হাবীব উল্যাহ্, এনায়েত মজুমদারসহ অন্যান্য পরিচালক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Model Hospital

এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান হোসেন, পারভীন আক্তার, জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস রুপা, ছামিয়া সেলিম, ফরিদা আক্তার, সীমা আক্তার, নিলুফা ইয়াছমিন, শিরিনা আক্তার, হাওয়া আক্তার, ঝুমু আক্তার, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।