বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ এম
শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক
শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। অভিযানে মোট ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক টিম এসব অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শফিকুল ইসলামের নেতৃত্বে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে শাহরাস্তি থানাধীন কোয়ার বাজার এলাকায় আল মিজান চায়ের দোকানের সামনে অভিযান চালায়।
এ সময় নোয়াপাড়া (দিঘীর উত্তর পাড় পাটোয়ারী বাড়ি) এলাকার আবুল কাশেমের পুত্র পারভেজ (৩০) কে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে, যার এফআইআর নং–২১।
অপরদিকে একই দিনে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশের আরেকটি টিম রাত ৯টা ১০ মিনিটে শাহরাস্তি পৌরসভার পূর্ব উপলতা এলাকায় উপলতা জামে মসজিদের পূর্ব পাশে দুলাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে পৌরশহরের উপলতা (হাজী বাড়ি) এলাকার আঃ ছাত্তারের পুত্র আব্দুল্লাহ আল তানিম (১৯) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং–২২, তারিখ ৩০ জানুয়ারি ২০২৬; জিআর নং–২২, ধারা ৩৬(১) সারণির ১৯(ক)।থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital