শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ধানের শীষের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের গনসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম
ধানের শীষের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের গনসংযোগ

ধানের শীষের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের গনসংযোগে বক্তব্য রাখছেন জেলা জমিয়ত উলামা ইসলামের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে ধানের শীষের প্রতীকের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের গনসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী ২৬) দিনব্যাপী এ কর্মসূচী করে হাইমচর উপজেলার চরভৈরবি ইউনিয়ন আলগী বাজার এলাকায়।
গনসংযোগ ও প্রচারনায় নেতৃত্ব দেন জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী,  আমলাপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জ সাইখুল হাদিস আল্লামা মাকসুদুর রহমান কাসেমী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের জেলা আহবায়ক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা খাবির মাওলানা মুফতি হামেদ।
এছাড়াও বহরিয়া সাদী মৌলভী বাড়িতে নির্বাচনী উঠোন বৈঠকের আয়োজন করা হয়েছে।
সাদি মৌলভী বাড়ির নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মাকসুদুর রহমান কাসেমীর সভাপতিতে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, মাওলানা আরমান এবং বহরিয়া, লক্ষ্মীপুরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital