শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৫ পিএম
শাহরাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা

নোমান হোসেন আখন্দ : মহান একুশে ফেব্রয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২১ শে ফেব্রয়ারী সকাল ১০ টায় চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো: রেদোয়ান হোসেন সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক হারুন ষষ্ঠি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো: ফরিদ উদ্দিন, মো: নুরুননবী, আনোয়ার হোসেন চৌধুরী, বিল্লাল হোসেন , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহম্মেদ। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন দিলীপ দেবনাথ, কবির হোসেন, ও আবুল বাশার। একুশের প্রথম প্রহরে শিক্ষক, কলেজ পরিচালনা পর্ষদ, ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেনী পর্যন্ত শির্ক্ষাথীরা শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধায় পুস্পার্ঘ্য অর্পন করেন।

Model Hospital

উল্লেখ্য চলতি বৎসরে প্রতিষ্ঠানের অন্যতম দাতা সদস্য ও ইকবাল ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী মো: ইকবাল হোসেন ভুঁইয়ার আর্থিক যোগানদাতায় ও সার্বিক সহযোগিতায় চেড়িয়ারা স্কুল থেকে কলেজে প্রতিষ্ঠা লাভ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital