বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৫ বিএনপি প্রার্থীর জনসভায় ঐতিহাসিক জনসমাগম

নির্বাচিত হলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে : ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ পিএম
নির্বাচিত হলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে : ইঞ্জিঃ মমিনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা আয়েত আলী ভূঁইয়া মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হকের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে জনসভাস্থলে। বিপুল জনসমাগমে পুরো মাঠ পরিণত হয় জনসমুদ্রে।
জনসভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক।প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, চাঁদপুর-৫ আসনের মানুষ আজ পরিবর্তন চায়। তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—এই নির্বাচন তারই বাস্তব প্রমাণ হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে। নারীরা সবচেয়ে বেশি সুফল পাবে। ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের তদবির করতে হবে না। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা ভাতাসমূহ অব্যাহত থাকবে এবং প্রকৃত কৃষকদের হাতে সরাসরি কৃষি কার্ড তুলে দেওয়া হবে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হবে।
ইঞ্জিনিয়ার মমিনুল হক আরও বলেন, গত ১৬ বছরে বিএনপির অসংখ্য নেতা-কর্মী মিথ্যা মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সরকার গঠন করলে এক কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে এবং জোরপূর্বক দোকান দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের সংস্কৃতি কঠোর হাতে বন্ধ করা হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে। কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের জমি বা সম্পদ দখলের সুযোগ দেওয়া হবে না। অন্যায়ভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করার রাজনীতিও বন্ধ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খাঁন সফরী, জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন তারেক।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকারের চরম সংকট তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী,  শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি  সম্পাদক জহিরুল ইসলাম দিপু,কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ন সম্পাদক নুরে আলম,বাংলাদেশ জামিয়াতুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজি,হাজীগন্জ পৌর যুবদলের আহবায়ক মোস্তফা কামাল সুমন, জনঅধিকার পরিষদ নেত্রী রাবেয়া সায়িদ বিনতে  বিশিষ্ট শিল্পপতি  সাহাদাত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক  ইকবাল হোসেন, শাহরাস্তি  পৌরসভার যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,সদস্য সচিব এহতেশামুল হক গণি,শাহরাস্তি উপজেলার প্রবাসি কল্যান সম্পাদক ফখরুল ইসলাম বিলাস,পৌর যুবদলের আহবায়ক আলী আজগর মোল্লা, সদস্য সচিব জাকির হোসেন নয়ন,মাহবুব হাসান বাবলু,আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন,ওলামাদলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিশাল জনসভা চাঁদপুর-৫ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটের  রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital