শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় ফাজিলে জিপিএ-৫ সহ সাফল্যজনক ফলাফল অর্জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ এম
শাহতলী কামিল মাদরাসায় ফাজিলে জিপিএ-৫ সহ সাফল্যজনক ফলাফল অর্জন

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ফাযিল (ডিগ্রী) পরীক্ষায় ১জন জিপিএ ৫সহ শাহতলী কামিল মাদরাসায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

গত ১জানুয়ারী (রবিবার) ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে ফাজিল ১ম বর্ষে ৯জন পরীক্ষার্থী, ফাযিল ২য় বর্ষে ৩২জন পরীক্ষার্থী, ফাযিল ৩য় বর্ষে ৩০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

ফাযিল পরীক্ষায় শাহতলী কামিল মাদরাসা থেকে ১ম বর্ষে-১৩জন, ২য় বর্ষে-৩২ জন এবং ৩য় বর্ষে-৩১ জন সহ সর্বমোট ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ কর। ফাজিল ১ম বর্ষে ৯জন পরীক্ষার্থী পাশ করে। এর মধ্যে এ- ২ জন, বি ২জন, সি ৩ জন এবং ডি পায় ২জন। ফাজিল ২য় বর্ষে শতভাগ পাশসহ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে। ২য় বর্ষে ১জন জিপিএ ৫সহ ৩২জন পরীক্ষার্থী কৃতিত্বের সাথে পাশ করেন। এর মধ্যে ১জন এ+ ১জন, এ গ্রেড ১১ জন, এ- ৬ জন, বি ৭জন, সি ৬ জন এবং ডি পায় ১জন। জিপিএ -৫প্রাপ্ত শিক্ষার্থীর নাম মো: তাসনিম হোসাইন, পিতা-মোঃ দেলোয়ার হোসেন। ফাজিল ৩য় বর্ষে ৩০জন পরীক্ষার্থী কৃতিত্বের সাথে পাশ করেন। এর মধ্যে এ ২জন, এ-৬ জন, এ- ৬ জন, বি ১৫জন, সি ৭ জন।

এদিকে, এক অভিনন্দন বার্তায় এই কৃতিত্বপূর্ণ ফলাফল্যের জন্য কৃতি শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ গভর্নিংবডির সদস্য বৃন্দ ও শিক্ষকবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital