বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য : দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ পিএম
আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য : দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনের হানারচর ও ইব্রাহীমপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের জেলা সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া।

সোমবার ০২ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী হানারচর ইউনিয়নের ফেরিঘাট চৌরাস্তা, ২নং বাদশা ও নুরুল ইসলাম দর্জিবাড়ি, দিদার বাড়ি, ৩নং ওয়ার্ড গোলদার বাড়ি, দুপুরের ৩-৬নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।

দুপুরের পরে ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গনসংযোগ করেন তিনি। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে তাদের সমর্থন কামনা করেন।

পথসভায় এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন, আমি এই হানারচর ইউনিয়নের মিয়া বাড়ির সন্তান। এখানকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা আমি ভালোভাবেই জানি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, ইনশাল্লাহ আমি এই ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ সকল নাগরিক সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।

Model Hospital

তিনি আরও বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি নির্বাচিত হলে হানারচর ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবো।

কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, শহর শ্রমিক ল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, চাঁদপুর জেলা যুব শক্তির সংগঠক রাসেল মাহমুদ, হানারচর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল কালাম, সেক্রেটারি ফরহাদ আলমগীর, অর্থ সম্পাদক গাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিভাগের সভাপতি হুমায়ুন গাজীসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে হানারচর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে এলাকায় নির্বাচনী আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পেয়েছে বলে জানান আয়োজকরা।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।