বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান তানভীর হুদার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান তানভীর হুদার

চাঁদপুর-২ আসনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করে, দলীয় সংহতি বজায় রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
সোমবার (২ফেব্রুয়ারি) মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
তিনি আরও বলেন, দলের মধ্যে নেতৃত্ব নিয়ে  প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমরা কোন প্রতিহিংসায় বিশ্বাস করি না। ধানের শীষ তারেক রহমানের প্রতীক আমরা সকলে মিলেমিশে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব।
​তিনি আরও বলেন, আমার পিতা সারাজীবন এ অঞ্চলের মানুষের সেবা করেছেন এবং ধানের শীষের পতাকাতলে থেকেছেন। সেই আদর্শকে সমুন্নত রাখতেই আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি এবং আমার সকল সমর্থক ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকব।
​
সংবাদ সম্মেলনে তানভীর হুদা তার অনুসারী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে বলেন, ব্যক্তিগত মান-অভিমান ভুলে গিয়ে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
এ সময়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital