বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে হাতপাখার প্রার্থী মুফতী মানসুর আহমেদ সাকী’র নির্বাচনী পথসভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ পিএম
মতলব উত্তরে হাতপাখার প্রার্থী মুফতী মানসুর আহমেদ সাকী’র নির্বাচনী পথসভা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌরসভার উদ্যোগে সোমবার সকাল ১১ ঘটিকায় মতলব উত্তর ছেংগারচর বাজার মাঠে নির্বাচনী পথসভা ও হাতপাখা মার্কার লিফলেট বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী মানসুর আহমেদ সাকী।
তিনি বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) আসনের আমার প্রিয় ভোটারগন যদি তাদের মুল্যবান ভোট আমাকে দেয়  আল্লাহর রহমতে যদি  আমি  সংসদে যেতে পারি, তাহলে আমি শতভাগ দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত একটি মতলব গড়ে তুলবো। যেখানে সকল নাগরিক তাদের পূর্ণাঙ্গ অধিকার নিয়ে বসবাস করবে।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসকামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক মাওলানা আল-আমিন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন নেহের। গাজী এমদাদুল হক মানিকের সভাপতিত্বে ও মোঃ ডালিম চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য  রাখেন- মাওলানা আতাউল্লাহ মহসিন, মাওলানা আব্দুল বাতেন ফরাজি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- মতলব উত্তর ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital