বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধানের শীষের পথসভা

ধানের শীষে ভোট দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ পিএম
ধানের শীষে ভোট দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ।

কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ধানের শীষে ভোট দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ থানা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
লায়ন মো. হারুনুর রশিদ বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার জনগণের সামনে সেই সুযোগ এসেছে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী; কোনো ধরনের চরমপন্থার রাজনীতিতে দলটির বিশ্বাস নেই। উদার ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
এসময় আরও বক্তব্য রাখেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন আল-আমিন, পৌর ছাত্রদলের নেতা আশিক পাটওয়ারী।
পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান টিপু, পৌর বিএনপি নেতা মোহাম্মদ আলী মৃধা, শাওন পাঠান, ছবুর রুবেল পাটওয়ারী, ছাত্রনেতা আশিক পাটওয়ারী, বিএনপি নেতা আজাদ পাটওয়ারী, আবু সুফিয়ান বিপ্লবসহ সহস্রাধিক নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital